ভাজপা ছেড়ে তৃণমূলে যোগদান চেংমারির ৫০ টি পরিবারের - The News Lion

ভাজপা ছেড়ে তৃণমূলে যোগদান চেংমারির ৫০ টি পরিবারের

 


দি নিউজ লায়ন;    কুমারগ্রাম ব্লকের চেংমারির ৫০ টি পরিবার ভাজপা ছেড়ে তৃণমূলে যোগ দিল। বৃহস্পতিবার ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব। এদিন দুপুরে চেংমারিতে নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দলের নেতৃত্বেরা। 


এছাড়াও এদিন চেংমারিতে তৃণমূলের একটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন তৃণমূল এসটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের জেলা কোর কমিটির সদস্য লুইস কুজুর, তৃণমূল যুব'র কুমারগ্রাম ব্লক সভাপতি কমল ধর সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। 


এই বিষয়ে তৃণমূলের এসটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক লুইস কুজুর বলেন, ‘ভোটের আগে চেংমারির ৫০টি পরিবার ভাজপা ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। এই যোগদানের ফলে ওই এলাকায় দল শক্তিশালী হল। আগামী দিনে আরও মানুষ তৃণমূল যোগ দেবে। এছাড়াও এদিন চেংমারিতে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হল।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.